Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

প্রকাশিত হলো পার্থপ্রতিম রায়ের গান ‘দুর্গা মা’

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো পার্থপ্রতিম রায়ের গান ‘দুর্গা মা’। গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। পাশাপাশি ‘দুর্গা মা’ গান যৌথ ভাবে সংগীতায়োজন করেছেন রূপন চৌধুরী ও পার্থপ্রতিম রায়। গানটি মুক্তি পেয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের পিপিআর মিউজিক চ্যানেলে।

‘দুর্গা মা’ গানটির অন্যতম আকর্ষণ হচ্ছে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রকে সহকারী বাদ্যযন্ত্র হিসেবে রেখে, মূল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে দেশজ বাদ্যযন্ত্র এবং তার সবই অ্যাকুস্টিক (লাইভ) রেকর্ড করা হয়েছে। যেমন- ঢোল, ঢাক, এসরাজ, পাখোয়াজ, সান্তোর, সানাই, করতাল, মন্দিরা, ট্রেম্বরিন, শঙ্খ ইত্যাদি।

‘দুর্গা মা’ গানটির ভিডিও নির্মাণ করেছেন তির্থক আহসান রুবেল। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ অন্যান্য স্থানে এর এ গানটির চিত্রায়ণ করা হয়। ক্যামেরায় ছিলেন তারেক বাবু ও সম্পাদনা করেছেন হাসান মাহাদী।

সংশ্লিষ্ট খবর

Back to top button