Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

মুক্তি পেল বছরের দ্বিতীয় চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’

শুক্রবার দেশের সর্বাধুনিক তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। প্রেক্ষাগৃহগুলো হলো, ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব শাখা, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জল।

২ ঘণ্টা ৪৫ মিনিটের ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণের।

নির্মাতা জানান, এর গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, সংগীত পরিচালনা ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button