Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

আপত্তির মুখে চঞ্চল-শাওনের গাওয়া গান সরিয়ে নিলো ইউটিউব

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের গাওয়া ‘যুবতী রাধে’ গানটি প্রকাশের পর বেশ সাড়া পড়ে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয়েছে তর্কবিতর্ক। ‘সরলপুর’ নামের একটি ব্যান্ড দাবি করেছে গানটি তাদের কপিরাইট করা।

আইপিডিসি আমাদের গান’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে ‘যুবতী রাধে’ গানটি প্রকাশ হয়। এটি গেয়েছেন জনপ্রিয় দুই তারকা মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী। সেখানে গানটিকে সংগৃহীত হিসেবে উল্লেখ করা হয়।

সেখানেই বিপত্তি বাধে, সরলপুর ব্যান্ডের দাবি গানটি মূলত তাদের ব্যান্ডের প্রতিষ্ঠাতা ভোকাল ও গিটারিস্ট তারিকুল ইসলাম তপনের লেখা ও সুর করা। গানটি তারা শুরু থেকেই পরিবেশন করে আসছে। ২০১৮ সালে তারা গানটির কপিরাইটও সংগ্রহ করে।

সরলপুর ব্যান্ডের আপত্তির মুখে গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলে গানটির পরিবেশক প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে গানটি নিয়ে কপিরাইট অফিস নতুন করে তথ্য যাচাই-বাছাই করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button