Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

এবার বাপ্পীর নায়িকা দীঘি

বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন দীঘি। সম্প্রতি নতুন একটি ছবিতে দীঘি ও বাপ্পী নায়ক-নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘তুমি আছো তুমি নেই’। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমাদের দেশে রোমান্টিক জুটি নেই। আমি বাপ্পী ও দীঘিকে নিয়েছি- এরা দুজন দারুণ রোমান্টিক জুটি হবে। নতুনভাবে আবির্ভূত হবে। বাংলাদেশের সিনেমার দর্শকরা নতুন একটি জুটি পাবে।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্র দিয়ে ঢাকাই ছবির পর্দায় আলো ছড়ান বাপ্পী চৌধুরী। ক্যারিয়ারের শুরুতেই ধারাবাহিকভাবে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি।

ছোট্ট দীঘি চাচ্চু আমার চাচ্চু ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন। ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তাঁর বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button