Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

শ্যুটিংয়ে আহত আমির খান

আমির খান যে কখনও নিজের কাজের সঙ্গে কোনও কমপ্রোমাইজ করেন না, তা এতদিনে সবাই জেনে গিয়েছেন। সেই কারণেই তো তিনি মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত। এবার নিজের শারীরিক অসুস্থতাকেও পাত্তা দিলেন না অভিনেতা। শ্যুটিং সেটেই আহত হয়েছেন তিনি।

সেটে উপস্থিত এক সূত্রের খবর অনুযায়ী ছবির কিছু অ্যাকশন সিক্যুয়েন্স শ্যুট করতে গিয়েই পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা আমির খান। কিন্তু এই আঘাত তাঁকে কাজ করা থেকে আটকে রাখতে পারেনি মোটেই। অবস্থা ঠিক কতটা গুরুতর তা বিচার করে পরমুহূর্তেই পেন কিলার ওষুধ খেয়ে কাজ শুরু করে দেন আমির খান।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যেহেতু সেটে বাড়তি আয়োজন করতে হচ্ছে, তাই মিস্টার পারফেকশনিস্ট চাননি তাঁর জন্যে শ্যুটিংয়ের কোনও ক্ষতি হোক। তাই পাঁজরের যন্ত্রণাকে নজর আন্দাজ করে চালিয়ে গিয়েছেন কাজ। তবে এই প্রথমবার নয়।

এর আগেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন আমির খান। লাগাতার দৌড়ানোর একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পড়েন আমির।

এদিকে, শ্যুটিং চলাকালীনই সবাইকে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর দেন করিনা। কিন্তু তাতে আটকে যায়নি ছবির কাজ। গর্ভস্থ অবস্থাতেই ছবির কাজ চালিয়ে গিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button