Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ইন্দুস ভ্যালিতে পুরস্কৃত রোহিঙ্গাদের নিয়ে নির্মিত ‘জন্মভূমি’

দক্ষিণ এশিয়ার প্রথম সীমান্তহীন ডিজিটাল চলচ্চিত্র উৎসব ‘ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-২০২০-এ অংশ নিয়ে ‘বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর’ পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘জন্মভূমি-দ্য বার্থ ল্যান্ড’। গত ১০ অক্টোবর ছবিটি পুরস্কার অর্জন করে। এর আগে ৭ অক্টোবর ছবিটি অনলাইনে প্রদর্শিত হয়।

সাউথ এশিয়া ফোরাম ফর আর্টস অ্যান্ড ক্রিয়েটিভ হ্যারিটেজ নিবেদিত, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত, প্রসূন রহমান পরিচালিত ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রোকন ইমন। তিনি মূলত একজন নিভৃতচারী সংগীতস্রষ্টা।

তাই চলচ্চিত্র উৎসবের এই পুরস্কার সত্যি আনন্দের। আমার নিজের মুগ্ধতার কথা রোকন ইমনকে আগেই জানিয়েছিলাম। এবার পুরস্কারপ্রাপ্তির খবরসহ অভিনন্দন জানাতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। রোকন ইমনের জন্য অনেক শুভকামনা।

২০১৮ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে ‘জন্মভূমি-দ্য বার্থ ল্যান্ড’ মুক্তি পায়। চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে।

‘জন্মভূমি-দ্য বার্থ ল্যান্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সঙ্গীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button