Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

খুলেছে সিনেমা হল, প্রথম দিনেই ‘সাহসী হিরো আলম’

প্রায় সাত মাস পর শুক্রবার খুলেছে সারা দেশের সিনেমা হল। প্রথম দিনই মুক্তি পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’।

এই সিনেমার মূল চমক তিন নায়িকা। হিরো আলমের বিপরীতে তিন নায়িকা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন

এর আগে হিরো আলম অভিনীত চলচ্চিত্র ‘মারছক্কা’ মুক্তি পায়। দর্শকপ্রিয়তা না পেলেও আবারও নিজের টাকায় কেন চলচ্চিত্র নির্মাণ করেছেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, “ওই ছবিটি প্রায় শেষ হওয়ার পর আমি যুক্ত হয়েছিলাম। যে কারণে সে ছবির দায় আমার নয়। ‘সাহসী হিরো আলম’ ছবিটি আমার। এ ছবির সব দায় আমার।”

ছবিতে অনেক সাহস দেখিয়েছেন দাবি করে দর্শককে হলে যাওয়ার আহ্বান জানান হিরো আলম। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগামী দিনে বছরে দুটি চলচ্চিত্র নির্মাণ করারও কথা জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button