Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানালেন তারকারা

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড়। এতে শামিল হয়েছেন দেশের তারকারাও।

প্রতিবাদ জানিয়ে জাকিয়া বারী মম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘এই ধর্ষণের দেশ আর চাই না। মাননীয় এত ক্ষমতা দিয়ে কী হবে? দেশের নারী ধর্ষিত আর আমরা ধর্ষক! ধিক্কার।’

চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘নোয়াখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ লজ্জা আমাদের সবার।’

একটি কালো ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘প্রতিবাদ….শাস্তি চাই অমানুষ গুলোর।’ অভিনেতা জিয়াউল হক অপুর্ব লিখেছেন, ‘মানুষ, ধর্ষণ বন্ধ করো’।

চিত্রনায়িকা নিপুণ লিখেছেন, ‘মা আমি লজ্জিত, আমি বিক্ষুব্ধ, আমি বাকরুদ্ধ।’ ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘ধর্ষককে ফাঁসি দিন’।

এছাড়া ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘মাগো, কী বিভৎসতা! ধর্ষণ আবার ধর্ষণ, কী কুৎসিত! কবে থামবে? এখন প্রত্যেকটি মেয়ের ত্রিশূল আর রামদা হাতে রাখার সময় এসেছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button