
ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি রয়েছেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রী।
আর প্রিয় অভিনেত্রীর এমন খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তরাসহ সবাই তার জন্য প্রার্থনা করতে শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী তার আসন্ন ওয়েব-সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে ছিলেন। তখন শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো হয়। আর এরপরেই কোভিট-১৯ পজেটিভ আসে তার।



