Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

কিটো ডায়েটে বলিউড অভিনেত্রীর মৃত্যু

মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু হলো বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়ের। বেঙ্গালুরে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে প্রাণ হারালেন মিষ্টি।

বলিউডের বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি। বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘ম্যায় কৃষ্ণা হু’, ‘লাইফ তো লাগি হ্যায়’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘মণিকর্ণিকা’, ‘বেগমজান’-এর মতো ছবিগুলিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিষ্টি।

কাজ করেছেন তেলুগু ছবিতেও। ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। বলিউডে সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘কাঞ্চি, দ্য আনব্রেকেবল’ নামে এই ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন মিষ্টি।

সংশ্লিষ্ট খবর

Back to top button