Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

পানির নিচে যুবকের নাচ; ভিডিও ভাইরাল

পানির নিচে উত্তাম নাচ! অবিশ্বাস্য হলেও এমনটাই করে দেখালেন গুজরাটের এক যুবক। জয়দীপ গোহিল নামে গুজরাটের ওই যুবকের পানির নিচে নাচের ভিডিও সামাজিক মাধ্যমে নজর কেড়েছে।

শাহরুখ খানের ‘‌হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘‌ইন্ডিয়াওয়ালে’‌ গানের তালে পানির নিচে নাচতে দেখা যায় তাকে। সামাজিক মাধ্যমে এটি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই যুবক।

নিজেকে ভারতের প্রথম আন্ডারওয়াটার ড্যান্সার দাবি করা গোহিলের ইনস্টাগ্রাম পেজ ‘Hydroman’ থেকে ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। অনেকে এটি শেয়ারও করেন। ইতোমধ্যে ভিডিওটি দেখা হয়েছে ৩.‌৩ মিলিয়নের বেশি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রথমে পানি নিচে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় গোহিলকে। চোখে সুইমিং গগলস। এরপরই ধীরে ধীরে নিজের নাচের স্টেপ দেখাতে থাকেন। আর নাচের প্রত্যেকটি স্টেপ হুবহু মিলিয়েও দিচ্ছিলেন তিনি। এমনকি পানির মধ্যে ‘‌ব্যাকফ্লিপ’‌ও করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button