Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সানী সানোয়ারের ডার্ক থ্রিলারে রাজ-ফারিয়া

‘মিশন এক্সট্রিম’-খ্যাত প্রোডাকশন হাউজ ‘কপ ক্রিয়েশন’ নির্মাণ করলো তাদের প্রথম ওয়েব সিরিজ ‘বিলাপ’। এটিকে সংশ্লিষ্টরা বলছে ডার্ক থ্রিলার সিরিজ।

সদ্য শুটিং শেষ হওয়া এই সিরিজে প্রথমবারের মতো জুটি বাঁধলেন ‘নডরাই’-খ্যাত শরিফুল রাজ এবং ‘দেবী’র শবনম ফারিয়া। লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনি-চিত্রনাট্যকার সানী সানোয়ার।

যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ওয়েব সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেম্যাটিক’-এ উন্মুক্ত হবে। সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ। সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোনও ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। গল্প প্রসঙ্গে এভাবেই প্রাথমিক ধারণা দেন এর নাট্যকার ও অন্যতম নির্মাতা সানী সানোয়ার।

এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও থাকছেন রুনা খান, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইন্তেখাব দিনার, জয়রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button