Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

টিবি রোগে ভুগছেন নায়ক ফারুক

অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, টিবি রোগে আক্রান্ত হয়েছেন তিনি। ডাক্তার লাই চুংসহ চারজন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে। ৪ সপ্তাহ তাদের অবজারভেশনে থাকতে হবে। সবার কাছে দোয়া চেয়েছেন নায়ক ফারুক, সুস্থ হয়ে জলদি দেশে ফিরতে চান।

দেশে কয়েক দফা চিকিৎসার পরেও জানা যায়নি তার অসুখের নাম। মূলত সেটি জানার জন্যই কার্গো বিমানে চেপে সস্ত্রীক সিঙ্গাপুর উড়াল দেন তিনি। যাবার পর ১৪দিন দুজন কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরু করেন চিকিৎসা।

এর আগে ঢাকার ইউনাইটেড ও এভারকেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসা নিয়েছেন ফারুক। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে গত ১৩ সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুরে যান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button