Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

৬ দিনের রিমান্ডে করণ জোহরের সহকর্মী

বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশনসের অন্যতম প্রযোজক ক্ষিতিজ প্রসাদকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

করণ জোহরের মতো প্রভাবশালী ব্যক্তিও এবার এনসিবির সমন পাবেন কিনা এবার তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে চাপা উত্তেজনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই অভিযোগের আঙুল তুলেছিলেন করণ জোহরের দিকে। এদিকে, গোয়ায় অবকাশ যাপন কাটিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই ফিরেছেন করণ জোহর।

একজন মাদক চালানকারীর স্বীকারোক্তিতে উঠে আসে করণ জোহরের নির্মাতা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনসের প্রযোজক ক্ষিতিজ প্রসাদের নাম। ভারতীয় সংবাদমাধ্যম টাইম নাউ জানিয়েছে, এই চিত্রপ্রযোজককে ৬ দিনের জন্য অর্থাৎ আগামী ৩ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে এনসিবি।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক সংশ্লিষ্টতা উঠে আসতেই এনসিবির জালে ধরা পড়ছে একের পর এক বলিউড তারকা। ইতোমধ্যে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, রিয়া চক্রবর্তীসহ অনেকের নামই জড়িয়েছে মাদককাণ্ডে।

সংশ্লিষ্ট খবর

Back to top button