Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

চমক নিয়ে আসছে অস্ট্রেলিয়ায় নির্মিত ওয়েব সিরিজ ‘আয়ত্তি’

বৈশ্বিক মহামারি করোনাকালেও বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে জায়েদ রিজওয়ানের পরিচালনায় নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘আয়ত্তি’। এরই মধ্যে অস্ট্রেলিয়ার আকর্ষণীয় সব লোকেশনে এর ৫ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাইফুল্লাহ সাদি, তাজজী হোসেন, রুপন্তি আকিদ, শাওন অরিজিৎ, মাসুদুর রহমান, সারিয়া আকবার ইভা, ফয়সাল চৌধুরী, তাকাশি হারা, মারিয়া ট্রান, এডি টাকারম্যান, আইডেন ম্যাকেনজি জেসমিন ভ্যান্ডেনবার্গ প্রমুখ।

ওয়েব সিরিজটির গানের সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন মাহফুজ আহমেদ।

‘আয়ত্তি’ প্রসঙ্গে ফয়সাল আজাদ বলেন, বিশ্বে এখন এক মঞ্চে বিনোদনের প্রতিযোগিতা হচ্ছে। বিশেষ করে ইউটিউব কেন্দ্রিক যে ওয়েব সিরিজ, সেখানে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হয়। সেই বিবেচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ যাতে পিছিয়ে না পড়ে, সেই প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে ‘আয়ত্তি’।

সংশ্লিষ্ট খবর

Back to top button