Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

মাদক গ্রুপের অ্যাডমিন দীপিকা, স্বীকার করলেন সংশ্লিষ্টতার কথা

মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকার কথা স্বীকার করলেন বলিউডের আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় শনিবার নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র তদন্তকারীদের জেরায় এ কথা স্বীকার করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আরো জানিয়েছে, দীপিকা ও তার ম্যানেজার কাশ্মিরাকে একসঙ্গে বসিয়ে জেরা করছেন এনসিবি’র কর্মকর্তারা। মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট-এর কথা মেনে নিযে দীপিকা মেনে নিয়েছেন বটে। তবে এনসিবি’র বাকি প্রশ্নের সন্তোষজনক জবাব দেননি এবং বেশিরভাগ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ কিংবা ‘না’ তেই দেওয়ার চেষ্টা করছেন।

ভারতীয় গণমাধ্যম সুত্রে আরও জানা গেছে যে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, মাদক সংক্রান্ত বিতর্কিত হোয়াটসঅ্যাপ’র যে গ্রুপটির সন্ধান পাওয়া গেছে, তার অ্যাডমিন স্বয়ং দীপিকা পাড়ুকোন। তিনিই ওই মাদক গ্রুপ তৈরি করে নানা সদস্যকে যোগ করেছিলেন।

দীপিকা ছাড়াও ওই গ্রুপের আরেক অ্যাডমিন হচ্ছেন সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা। দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ ছিলেন গ্রুপের অন্যতম সদস্য। এই গ্রুপ চ্যাটেই কারিশ্মার কাছে ‘হ্যাশ’ চেয়েছিলেন দীপিকা। এটা পরিষ্কার, দীপিকার তৈরি এই গ্রুপের একমাত্র উদ্দেশ্য ছিল মাদক জোগানের কাজটা সহজ করা।

সংশ্লিষ্ট খবর

Back to top button