Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলা টিভিতে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে বাংলা টিভিসহ দেশের ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের গল্প নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।

‘হাসিনা-অ্যা ডটার’স টেল’- যেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন সাধারণ সংগ্রামী নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে প্রধানমন্ত্রীর জীবনে তার বোন শেখ রেহানার ভূমিকা, দেশ ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু পরিবারের নানা ত্যাগের চিত্রও।

জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে বাংলা টিভিসহ বাংলাদেশ টেলিভিশনে এটি প্রদর্শিত হবে দুপুর ৩টায়। একইদিন দুপুর ১২টায় একুশে টিভি, দুপুর ৩টায় একাত্তর টিভি ও চ্যানেল আই, দুপুর ৩টা ৫০ মিনিটে গাজী টেলিভিশনে, বিকেল ৪টা ৩০ মিনিটে ডিবিসি, বিকেল ৫টায় সময় টিভি, ৫টা ৩০ মিনিটে দেশ টিভি,, রাত ৯টা ৩০ মিনিটে বিজয় টিভি এবং রাত ১১টায় মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে এই ডকুফিল্মটি।

পিপুল খান পরিচালিত এই ডকুফিল্মটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস। আবহ সঙ্গীত পরিচালনা করেন দেবজ্যোতি মিশ্র। চিত্রগ্রহণে ছিলেন সাদিক আহমেদ। ২০১৮ সালের ১৬ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল এই ডকু ফিল্মটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button