
চলতি মাসেই হল মালিক এবং প্রযোজক-পরিচালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সিনেমা হল খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। করোনা মহামারীর কারণে বাংলা সিনেমার সবচেয়ে ক্ষতি হয়েছে জানিয়ে পাশ্ববর্তি দেশ ভারতের বিষয়টিও পর্যালোচনা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
করোনা মহামারীর কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা সিনেমার। প্রায় পাঁচ মাস শুটিং বন্ধ ছিল। বর্তমানে শুটিং চালু হয়েছে। কিন্তু বন্ধ আছ সিনেমা হল গুলো। এতে বেকার হয়ে পড়েছে সিনেমা পাড়ার লোকজন। বিশেষ করে হল সংশ্লিষ্ট কর্মজীবীদের অবস্থা করুণ। সিনেমা হল খুলে দেয়ার পরিকল্পনা স্বস্তি দিতে পারে সিনেমা কর্মজীবীদের।
এসময় খালেদা জিয়ার মুক্তি দিয়ে প্রধান মন্ত্রী যে উদারতা দেখিয়েছেন তাতে কৃতজ্ঞতা প্রকাশ না করে বিরূপ মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি। সরকার কোন বিরোধী দলকে দমন নিপীড়ণ করছে বিএনপির এমন অভিযোগ নাকচ করে দেন তথ্যমন্ত্রী।



