Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ডিপজলের অস্ত্রোপচার

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। দুপুর ১টায় তাকে অস্ত্রোপচারের রুমে নেয়া হয়। এর আগে ডিপজলকে গতকাল রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‌‘ডিপজল ভাইয়ের কোমরে ছোট টিউমার ধরা পড়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। বিকাল ৫টার পর উনাকে কেবিনে আনা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, অপারেশনটি খুব জটিল কিছু নয়। আশা করছি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।’

এছাড়াও ২০১৭ সালে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করতে হয়েছিল ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরানো হয়। এরপর থেকে বেশ নিয়ন্ত্রিত জীবনযাপনের চেষ্টা করেছেন এই অভিনেতা-প্রযোজক।

সংশ্লিষ্ট খবর

Back to top button