Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

নতুন অতিথির প্রথম ছবি শেয়ার করলেন শুভশ্রী

খুশির খবরে মেতেছে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় ও রাজ চক্রবর্তীর পরিবার। অভিনেত্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। শনিবার বেলা দেড়টা নাগাদ মা হন শুভশ্রী।

ছেলে, যুবান চক্রবর্তীকে সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, নার্সের কোলে রয়েছে ছোট্ট যুবান। বাবা রাজ হাত রেখেছেন ছেলের মাথার নীচে। তিনিই ছবিটি তুলেছেন। শুভশ্রীকেও দেখা গিয়েছে হাসিমুখে বেডে শুয়ে থাকতে। ছবির ক‍্যাপশনে লেখা, ‘পুত্রসন্তান হয়েছে আমাদের।

এদিকে, কমেন্টে শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে অনুরাগী ও সতীর্থদের। মনামী থেকে ঐন্দ্রিলা, অনিন্দিতা, প্রিয়াঙ্কা সরকার সকলেই শুভেচ্ছা জানিয়েছেন রাজ ও শুভশ্রীকে।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সেই সময় স্ত্রীর পাশেই ছিলেন রাজ। শুভশ্রী ও তাঁর ফুটফুটে সদ‍্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button