Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

কঙ্গনার অফিস গুড়িয়ে দিল মুম্বাই পৌরসভা

রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বের চরম পর্যায়ে এবার মুম্বাই পৌরসভা সামান্য ছুতা ধরে গুড়িয়ে দিয়েছে কঙ্গনা রনৌতের অফিসের একাংশ।

মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্দেশে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কঙ্গনার অফিস গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে উপস্থিত হয় মুম্বাই পুলিশ। তবে কঙ্গনার অফিস সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার আগেই মুম্বাই হাইকোর্ট এই ধ্বংস কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। তবে এর মধ্যেই ভেঙে ফেলা হয়েছে কঙ্গনার অফিসের বেশ কিছু স্থাপনা।

বুধবার দুপুর থেকে পালি হিলে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের দফতর ভাঙার কাজ শুরু করেছিল বৃহন্মুম্বাই পৌরসভা। তবে আপাতত সেই কাজ বন্ধ রাখতে হবে তাদের। সেই সঙ্গে মুম্বাই পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে এ দিন আদালতে যে আবেদন জমা দিয়েছেন কঙ্গনা, তার জবাব দিতে বৃহন্মুম্বাই পৌরসভাকে নির্দেশ দিয়েছেন আদালত।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীর প্রতি মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা রনৌত। মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সঞ্জয় রাউতের সঙ্গেও বাকযুদ্ধে লিপ্ত হয়েছিলেন বলিউডের ‘কুইন’।

এমনকি এসব মিলিয়ে তিনি মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে আবারও রাজ্য সরকারের তোপের মুখে পড়েন কঙ্গনা। একের পর এক তার ওপর হুমকি আসতে থাকে। রাজপথে কঙ্গনার ছবি নিয়ে বিক্ষোভ করে শিবসেনা। এই প্রেক্ষিতে কঙ্গনার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার ওয়াই-ক্যাটাগরির নিরপত্তা ব্যবস্থা করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button