Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন

মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি খল চরিত্রে যেমন অসাধারণ অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। চল্লিশ বছর বয়সে রেড্ডি রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন।

‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এপর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

জয় প্রকাশ রেড্ডির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে। ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয় প্রকাশ রেড্ডি।

সংশ্লিষ্ট খবর

Back to top button