
‘পোড়ামন-২’ খ্যাত পরিচালক রায়হান রাফি টানা ১৪ দিন কাজ করে শেষ করেছেন নতুন ছবি ‘জানোয়ার’! ছবিটি এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে এসেছে এর পোস্টার। চলতি মাসেই চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে! দিনক্ষণ শিগগিরই চূড়ান্ত হবে।
বাস্তব জীবনের ঘটনা নিয়ে ছবিটি গল্প। এতে তাসকিন রহমানকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। ছবির অন্য চরিত্রগুলোতে আছেন এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, রাশেদ মামুনুর অপু প্রমুখ।
রাফি বলেন, ‘এটা আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনার একটি। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে আমার ভাষা প্রকাশের মাধ্যম হলো ক্যামেরা। তাই এর মাধ্যমে সরব হতে চেয়েছি। একই কারণে আমার নির্মাণগুলোর বেশিরভাগই বাস্তব ঘটনা থেকে নেওয়া। এই ছবিতে সেই অর্থে নায়ক-নায়িকা নেই। মূলত গল্পটাই এর প্রাণশক্তি!’
জানা যায়, এটি নির্মাণ হয়েছে লাইভ টেকনোলজির ব্যানারে। তাই অনলাইনেই এর মুক্তি হবে। করোনাকালীন বা পরবর্তী সময়ে আগের মতো প্রেক্ষাগৃহ চালু হবে না। তাই আমরা অনলাইনেই এটি মুক্তির কথা ভাবছি।



