
আন্তর্জাতিক পর্যায় প্রথম কাজেই বাজিমাত করেছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। তার অভিনীত বিশ্বখ্যাত চ্যানেল এইচবিও-এর সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’ সিঙ্গাপুরভিত্তিক দ্য কনেটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডসে সেরা ড্রামার খেতাব পেয়েছে।
পাশাপাশি অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। কনেটেন্টএশিয়া দীর্ঘদিন ধরে মেধার ভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে।
এবার প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারিতে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে, সেগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত এইচবিও চ্যানেলের সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’-এ অভিনয় করে চলতি বছর শুরুতেই সাড়া ফেলে দেন বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। এর টিজার প্রকাশ পেলে তিনি চলে আসেন আলোচনায়।



