
‘বাবা-মায়ের সাথে অভিমান করেই সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে, তরুণ মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস’। সংবাদমাধ্যমকে এমন কথা জানালেন, গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
রোববার সকাল সাড়ে সাতটায় বারিধারার কালাচাঁদপুরের নিজের বাসায় এ ঘটনা ঘটে। এসময় তার মা বাসার বাইরে ছিলেন। ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামায় তার বাবা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, লরেন মেন্ডেস খুব স্বাধীনচেতা ছিলেন। বাবা-মায়ের সাথে বাইরে যাওয়া নিয়ে তার প্রতিদিনই মনোমালিন্য হতো, প্রায়ই কথা কাটাকাটি করতেন তিনি। পরিবারের ধারণা, এসব থেকেই লরেন অভিমানে গলায় ফাঁস দেন।



