
চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী মারা গেছেন। করোনা আক্রান্ত হওয়ায় বাবাকে দেখতে যেতে পারেননি রাজ।
গেল সপ্তাহে শারীরিক অসুস্থতার জন্য বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। শুক্রবার (২৮ আগস্ট) সকালে তিনি মারা যান।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের বরাত দিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজের বাবাও। সরকারি নিয়ম মতে আজই তাকে দাহ করা হবে। তবে রাজ করোনায় আক্রান্ত হওয়ায় শেষবার দেখতে পাবেন না।
এর আগে গত ১৭ আগস্ট টুইটারে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন করোনায় আক্রান্ত হওয়ার খবর। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। রাজ জানিয়েছিলেন, তিনি বাদে বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।



