Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

আনুশকা-কোহলির ঘরে নতুন অতিথি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মা হতে যাচ্ছেন। স্বামী বিরাট কোহলির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই সুখবর দিয়েছেন তিনি। আনুশকার শেয়ার করা ছবিটিতে তার গর্ভাবস্থা স্পষ্ট। পেছনে হাস্যোজ্জ্বল ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

ইনস্টাগ্রামে শেয়ার করে আনুশকা লিখেছেন, ‘আমরা তিন জন হতে যাচ্ছি। ২০২১ সালের জানুয়ারিতে নতুন মানুষ আসছে।’

কিছু দিন আগেই একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে উঠেছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সেই সময়ে খবরটি ধামাচাপা পড়ে গেলেও এবার আর কোনও দ্বিধার প্রশ্নই নেই।

এদিকে, আনন্দের খবরটি জেনে ভক্তরা বেজায় খুশি। আনুশকার পোস্টে একঘণ্টায় লাইক পড়েছে ১৭ লাখের বেশি। পাশাপাশি বলিউড ও দক্ষিণী ছবির তারকারা এই দম্পতিকে শুভেচ্ছায় সিক্ত করছেন। ভারতের ক্রীড়াঙ্গন থেকেও এসেছে অভিনন্দন বার্তা।

     118282665 592316684776439 6796170012100866643 n 2

সংশ্লিষ্ট খবর

Back to top button