
অভিনেত্রী জয়া আহসানের কুকুরের প্রতি ভালোবাসার কথা অনেকেরই জানা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বরাবরই সরব এই অভিনেত্রী। লকডাউনে পথের কুকুরদের জন্যও খাবার বিলিয়েছেন তিনি।
এবার পথ কুকুরদের নিয়েই ব্যতিক্রমী আয়োজনে অংশ নিচ্ছেন এ তারকা। পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ আগস্ট ধানমন্ডির সাত মসজিদ রোডে (১০ নম্বর সড়ক) দেয়ালচিত্রে পথ কুকুরদের ছবি আঁকবেন শিল্পী ও পরিবেশবিদরা।
এতে দেখানো হবে- প্রকৃতিতে মানুষ ছাড়াও অন্য প্রাণীর ভূমিকা; তাদের সংগ্রাম ও বেঁচে থাকা। দেয়ালচিত্রে ফুটে উঠবে সেইসব গল্প। এর শেষ দিন উপস্থিত হয়ে আয়োজনে অংশ নেবেন জয়া।
এ অভিনেত্রী বলেন, ‘এই উদ্যোগের সঙ্গে আমি আন্তরিক একাত্মতা জানাচ্ছি। এ জন্য ২৯ আগস্ট বিকাল ৪টায় আমি সেখানে যাব। প্রাণীপ্রেমিক শিল্পীসমাজের আরও গুণী মানুষেরাও সেখানে আসবেন। সবাই আসুন।



