Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

শিশুশিল্পী থেকে নায়িকা রূপে দীঘি

অবশেষে শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে নায়িকা হয়ে আসছেন এক সময়ের শিশুশিল্পী দীঘি। সম্প্রতি একসঙ্গে দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে, শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে হাজির হওয়ার কথা শোনা গেলেও সেটা আর হয়নি।

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের দুই চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’তে থাকছেন তিনি। এরমধ্যে একটি পরিচালনা করছেন মালেক আফসারী। আর দুটিতেই নায়ক হিসেবে থাকবেন শান্ত খান।

শাপলা মিডিয়ার প্রধান সেলিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‌‘দীঘি আমাদের দুটি ছবির নায়িকা। এর মধ্যে একটির কাজ শুরু হয়েছে, অন্যটির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। ছবি দুটিতে দীঘির নায়ক শান্ত খান। আশা করি, শান্ত ও দীঘি একসময় সফল জুটি হয়ে উঠতে পারবে।’

শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় আসেন দীঘি। অভিনয় করেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ বেশ ক’টি ব্যবসা সফল চলচ্চিত্রে। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি টিভিতে নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে দীঘিকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button