
বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালানের গল্প নিয়ে পরিচালক সৈকত নাসির নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘দ্যা বর্ডার’। এতে যুক্ত হলেন সাঞ্জু জন।
শনিবার রাতে ‘বর্ডার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। তারা জানান, ‘বর্ডার’ কোনো তথাকথিত নায়ক-নায়িকা নির্ভর সিনেমা নয় এটি গল্প নির্ভর সিনেমা। এর আগে সৈকত নাসিরের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সাঞ্জু জন।
ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে বর্ডার সিনেমা মূলভাবনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার সুদীপ্ত সাঈদের। সিনেমার বেশিরভাগ শুটিং হবে দেশের বিভিন্ন বর্ডার অঞ্চলে। সেপ্টেম্বরের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দিয়ে শুটিং শুরু করতে চান সৈকত।
সাঞ্জু জন ছাড়া ফারুক সুমন নামে আরও একজনকে চূড়ান্ত করেছেন। শুটিংয়ের আগে বাকি শিল্পীদের নাম জানানো হবে বলে জানান সৈকত নাসির।



