
আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে নয় দিনব্যাপী ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে বিচারক হিসেবে দেখা যাবে বিশ্বের বেশ কয়েকজন আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পীদের।
তাদের মধ্যে আছেন- ভারতীয় নির্মাতা ও গায়ক অঞ্জন দত্ত, বাংলাদেশি অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী বন্যা মির্জা। আরও আছেন শ্রীলংকান সোমারত্নে ডিসানায়েক, ফিলিস্তিনি দিনা নাসের ও বাংলাদেশি লিসা গাজী প্রমুখ।বরাবরের মতোই উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।
এবার উৎসবের প্রতিপাদ্য- বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, বাংলাদেশের সমৃদ্ধ সিনেমা সংস্কৃতি প্রচার এবং বিশ্ব মূলধারার চলচ্চিত্র নিয়ে কাজ করতেই এই উৎসব নিয়মিত হয়ে আসছে।
এবারের আয়োজনে ৬০টি দেশের ২০০টি চলচ্চিত্র আসছে। এগুলো দেখানো হবে, অঁলিয়াস ফ্রঁসেজ ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘরে।’ উৎসব শেষ হবে ২৪ জানুয়ারি।



