Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সেভলনের নতুন বিজ্ঞাপনে মারিয়া মিম

শোবিজে ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছেন মারিয়া মিম। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। সেভলনের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন, অমিতাভ রেজা চৌধুরী। স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিজ্ঞাপনটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে মিম বলেন, এটি সচেতনতামূলক একটি বিজ্ঞাপন। করোনার এ সময়ে সবাইকে সচেতন করতে দায়বদ্ধতা থেকে কাজটি করেছি। এর আগেও একাধিক বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন তিনি।

মিম আরো বলেন, করোনার আগে অনেকগুলো কাজের ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সেগুলো করা হয়নি। এখন সেগুলো নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে। শিগগিরই সেগুলো শুরু করবো।

এছাড়া চলচ্চিত্রর জন্য প্রস্ততি নিচ্ছি এরইমধ্যে একটি ছবিতে কাজের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই জানান দেব।

সংশ্লিষ্ট খবর

Back to top button