
বাংলাদেশ চলচিচ্ত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি আরো জানান, বাংলাদেশ চলচিচ্ত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এছাড়া বাংলাদেশ ও নেপাল সরকারের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে ট্রানজিট প্রোটোকল চুক্তি সংক্রান্ত খসড়ার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।



