
শনিবার (১লা আগস্ট) সকাল থেকে এফডিসিতে নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। দুপুরের দিকে এসমস্ত নিম্ন আয়ের শিল্পীদের মাঝে মাংস বিতরণ করা হয়।
২০১৬ থেকে চিত্রনায়িকা এফডিসিতে পরীমনি কোরবানি দেওয়া শুরু করেছেন। প্রতিবারের মতো এবারও তিনি পাঁচটি গরু কোরবানি দিয়েছেন। এছাড়া নায়িকা মৌসুমী ও নিপুণও এফডিসিতে বিতরণ করেছেন কোরবানির মাংস।
এর আগে ২০১৬ সালে এফডিসিতে প্রথম কোরবানি দেন চিত্রনায়িকা পরীমনি। ওই বছর একটি, পরের বছর দুটি এবং ২০১৮তে তিনটি গরু কোরবানি দেন তিনি।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই চিত্রনায়িকারা তাদের প্রিয় প্রতিষ্ঠান এফডিসিতে উদযাপন করলেন ঈদ উল আজহা।



