Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

মিশুক-তারেক নিহত মামলায় সাজাপ্রাপ্ত বাসচালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাসচালক জামির হোসেন মারা গেছেন। শুক্রবার কাশিমপুর কারাগারে সাজা ভোগকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

শনিবার ঈদের দিন সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জামির হোসেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় স্কুলপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ই আগস্ট দুপুর সাড়ে ১২টায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুকুরিয়ায় মিশুক মুনির ও তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সাথে চুয়াডাঙ্গা ডিলাক্সের পরিবহণের একটি বাসের সংঘর্ষ হয়।

এসময় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্সের পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। ওই দিনই ঘিওর থানার এসআই লুৎফর রহমান দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button