Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

‘বাংলা টিভি’র ঈদ আয়োজনে যা থাকছে

ঈদ আনন্দে ৫ দিনের বিশেষ আয়োজন সাজিয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’। আয়োজনে থাকছে ৬টি একক নাটক ও ১৫টি সিনেমাসহ অনুষ্ঠানমালা। এছাড়া পাঁচ দিনব্যাপী আয়োজনে প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে থাকছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘টক ঝাল মিষ্টি’।

ঈদের ১৫ সিনেমা:

ঈদের দিন শনিবার সকাল ১০টায় প্রচার হবে সালমান শাহ অভিনীত ‘মায়ের অধিকার’। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘অন্ধকার জগত’। সন্ধ্যা ৬টায় ‘টপ লিডার’।

ঈদের দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টায় প্রচার হবে সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নাই’। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘হৃদয়ের বন্ধন’। সন্ধ্যা ৬টায় ‘প্রেম সংঘাত’।

তৃতীয় দিন সোমবার সকাল ১০টায় প্রচার হবে সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের পৃথিবী’। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বাবা আমার বাবা’। সন্ধ্যা ৬টায় ‘সবাই তো সুখি হতে চায়’।

চতুর্থ দিন মঙ্গলবার সকাল ১০টায় প্রচার হবে সালমান শাহ অভিনীত ‘বুকের ভিতর আগুন’। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘উল্টা পাল্টা’। সন্ধ্যা ৬টায় ‘হুমকির মুখে’।

পঞ্চম দিন বুধবার সকাল ১০টায় প্রচার হবে সালমান শাহ অভিনীত ‘বিচার হবে’। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘যত প্রেম তত জ্বালা’। সন্ধ্যা ৬টায় ‘উত্তেজিত’।

৬টি একক নাটকে থাকছে ঈদের দিন ২টি ও বাকি চার দিন ১টি করে:

ঈদের দিন শনিবার রাত ৯টায় থাকছে ‘সেলিব্রিটি কাউ’। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘লল’।

দ্বিতীয় দিন রবিবার রাত ৯টায় প্রচার হবে ‘জীবনের গল্প’।

তৃতীয় দিন সোমবার একই সময়ে থাকছে ‘লাভ উইথ জুনিয়র’।

চতুর্থ দিন মঙ্গলবার রয়েছে ‘অপরাধী’।

ঈদের পঞ্চম দিন বুধবার রাত ৯টায় প্রচার হবে নাটক ‘আকাশপরী’।

এছাড়াও থাকছে প্রতিদিন থাকছে নিয়মিত আয়োজন সকাল ৬টায় ‘উৎসবের ভোর’, সকাল ৬টা ৩০ মিনিটে ‘রূপালী পর্দা’ এবং সকাল ৮টায় ‘প্রাণ জুড়িয়ে যায়’। আর রাত ১১টা ৩০ মিনিটে ‘গুড ব্যাড এন্ড আগলি বয়’।

সংশ্লিষ্ট খবর

Back to top button