Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

কেজিএফ-২: অধীরার চরিত্রে সঞ্জয় দত্তের ফার্স্ট লুক প্রকাশ

কেজিএফ চ্যাপ্টার-২ এ ‘অধীরা’ চরিত্রে সঞ্জয় দত্তের ফার্স্ট লুক প্রকাশ পেল। বুধবার নিজের জন্মদিনের দিন এই পোস্টার জন্মদিনে সব থেকে বড় উপহার বলে টুইট করেছেন সঞ্জয়। আর তার ফার্স্ট লুকের শুধুমাত্র একটি পোস্টার প্রকাশ পেতেই সকাল থেকে টুইটারে ট্রেন্ডিং #অধীরাফার্স্টলুক। পোস্টারে সঞ্জয় দত্তকে একদম চমকে দেওয়া লুকে দেখা যাচ্ছে।

কেজিএফ-এর প্রথম পার্টে অধীরার মুখ দেখানো হয়নি। পরে জানা যায় কেজিএফ-২ তে অধীরার চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ঋত্বিক রোশনের বিপরীতে ‘অগ্নিপথ’-এ খলনায়ক কাঞ্চাচিনা-র চরিত্রে সঞ্জয়ের লুক যেমন আইকনিক হয়ে গিয়েছিল, কেজিএফ-২ তেও তাকে একদম অন্যরকম লাগছে। তার লুকটি ২০১৩ সালে টিভি সিরিজ ভাইকিংয়ের চরিত্রদের মতো করে চুল, পোশাক, মুখে ট্যাটু দিয়ে সাজানো হয়েছে।

সঞ্জয় দত্ত আগেই বলেছিলেন, কেজিএফ-২ তে অধীরা খুব শক্তিশালী, বলিষ্ঠ চরিত্র। এমনকি তিনি এই খলনায়কের চরিত্রটিকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের থ্যানসের সঙ্গেও তুলনা করেছেন। থ্যানসকে, অ্যাভেঞ্জারের সব সুপার হিরো মিলেও হারাতে পারেননি। তবে এখানে অধীরা না রকি, কে হারবে তা জানার জন্য কেজিএফ-২ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আগে ঠিক ছিল এই বছর ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার-২’। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে গিয়েছে। নতুন তারিখ এখনও ঘোষণা হয়নি। ফিল্মটি কন্নড়, তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দিতে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button