Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

এথেন্সে ‘পার্সিয়ান’ মঞ্চস্থ

দীর্ঘদিন ধরেই করোনা সংকটে বন্ধ ছিল এথেন্সের সাংস্কৃতিক কর্মকাণ্ড। লকডাউন উঠে যাওয়ায় এখন অনেকটাই স্বাভাবিক শহরের জীবনযাত্রা। বিখ্যাত এপিডোরাস অ্যামফিথিয়েটারে মঞ্চস্থ হলো ইস্কাইলাসে বিয়োগাত্মক নাটক ‘দি পার্সিয়ান’।

নাটকে যুদ্ধে গ্রিকদের বিপর্যয়, দুঃখবোধ ও হতাশার নানান চিত্র ফুটিয়ে তোলেন অভিনেতা-অভিনেত্রীরা। বিয়োগাত্মক নাটকের অন্যতম পথিকৃত বলা হয় প্রাচীন এই নাট্যকারকে। মহামারিকালের দীর্ঘ বিরতির পর তাই তার ‘দি পার্সিয়ান’ নাটকটিকেই বেছে নেয় ন্যাশনাল থিয়েটার অব গ্রিস।

বার্ষিক এথেনস ও এপিডরাস ফেস্টিভালের জন্য ৭০টি অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও তা কমিয়ে ১৭তে নামিয়ে এনেছে ন্যাশনাল থিয়েটার। চলতি বছর নাটকের পাশাপাশি থিয়েটারের বেশিরভাগ কাজই হবে গীতিনাট্যে।

এথেন্স অ্যান্ড এপিডোরাস ফেস্টিভ্যালের শিল্প নির্দেশক ক্যাটরিনা এভানজেলেটস বলেন, ভেবেই নিয়েছিলাম এবছর আর কোন উৎসব আয়োজন করা হবে না। কিন্তু যখন দেখলাম বিশ্বের বিভিন্ন দেশে নানা সাংস্কৃতিক পরিবেশনা চলছে, তখন আমরাই বা থেমে থাকব কেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button