Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার পপির পারিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, পপি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। তবে জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।

দেশে করোনা বিস্তারের আগেই পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। করোনা মুক্ত হয়ে আবার যেন মানুষের পাশে থাকতে পারে এবং কাজে ফিরতে পারেন পপির জন্য দেশাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button