Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

জায়েদ খানকে ১৮ সংগঠনের ‘বয়কট’

চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন। বুধবার ‍দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার বিকাল ৪টায় প্রযোজক সমিতির কার্যালয়ে ১৮ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। একই অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকে সতর্ক করে বুধবার চিঠি পাঠানো হবে বলেও জানানো হয়।

বৈঠকে চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button