Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়ে চলচ্চিত্র

দেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দেশে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। রবিবার চলচ্চিত্র নির্মাণে চুক্তি স্বাক্ষর হয়।

এ বিষয়ে বিস্তারিত জানালেন সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য তৈরি কর জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় এবং রকিবুল হাসান। সিনেমাটিতে ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে বলে জানান দেবব্রত।

তিনি বলেন, ছবিটি নির্মাণের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে রবিবার (১২ জুলাই)। দেবব্রত মুখোপাধ্যায় ছাড়াও রকিবুল হাসানের বাসায় এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা বান্টি আফজাল এবং প্রযোজনা প্রতিষ্ঠান হাফ-প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমীন স্বতি।

এই ছবিতে উঠে আসবে রকিবুল হাসানের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বছর। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল। যে সময়টাতে তিনি ব্যাটের মধ্যে বাংলাদেশের পতাকা বেঁধে মাঠে নেমেছেন ক্রিকেটার হিসেবে। একই সময়ে তিনি মুক্তিযুদ্ধ করেছেন রাইফেল হাতে। মূলত এই দুটি বিষয় উঠে আসবে চলচ্চিত্রে। এর পাশাপাশি প্রেম, কষ্ট, ভালো লাগা, ভালোবাসা গুলো উঠে আসবে চলচ্চিত্রের মাধ্যমে।

কাকে নেয়া হবে রকিবুল হাসানের চরিত্রে? নির্মাতা বান্টি আফজাল মনে করছেন রকিবুল হাসানের চরিত্রে নতুন কাউকে নিতে হবে, না হলে চরিত্রটি সত্যিকারভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। তবে সিনেমার নাম কী হবে? এখনো অবশ্য নাম ঠিক হয়নি। আগামী বছরের শুরুতে চলচ্চিত্রটি নির্মাণ কাজে হাত দেয়া হবে। তার আগে শেষ করতে হবে কাস্টিং এবং পাণ্ডুলিপি তৈরি।

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করতে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে দেবব্রতকে। তিনি জানান, এ জন্য প্রচুর পড়াশুনা ও গবেষণা করতে হচ্ছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছেন রকিবুল হাসান।

নিজের জীবনী নিয়ে নির্মিত সিনেমা প্রসঙ্গে রকিবুল হাসানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কারও জীবন নিয়ে যদি সিনেমা বানানো হয়, সেটা তো আসলে সিনেমা থাকে না। সেটা হয়ে যায় স্বীকৃতির মতো।

সংশ্লিষ্ট খবর

Back to top button