Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত তমা মির্জা

করোনার লক্ষণ দেখা দিলে তমাসহ তার বাবা ও গাড়িচালকের পরীক্ষা করা হয়। এতে তাদের করোনা পজিটিভ আসে। মা ও ছোট ভাইয়ের একই উপসর্গ থাকলেও আর পরীক্ষা করা হয়নি। তবে পরিবারের সব সদস্যের এখন চিকিৎসা চলছে বলে নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। শুক্রবার (১০ জুলাই) এটির ফল পজিটিভ এসেছে।

তিনি আরো বলেন, ‘প্রায় দশ দিন আগে বাবা ও ড্রাইভারের মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করার পর সপ্তাহখানেক আগে এগুলোর ফল পজিটিভ আসে। সম্ভবত আমি বাবার সেবাযত্ন করছিলাম, সেখান থেকে আমিও আক্রান্ত হয়েছি। উপসর্গ দেখা দিলে আমিও পরীক্ষা করিয়েছি।’

এর আগে গতকাল (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে তমার পরিবারে করোনা আক্রান্ত হওয়ার খবরটি দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button