Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ম্যাট্রিক্স সিরিজে প্রিয়াঙ্কা

ম্যাট্রিক্স সিরিজের নতুন ছবির শুটিংয়ে যোগ দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর ‘ম্যাট্রিক্স’র মতো ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি।

সান ফ্রান্সিসকোতে এই ছবির শুটিং শুরু হয় লকডাউনের আগে। কিন্তু গেল মার্চে করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও শুটিং শুরু হয়েছে। সেখানে প্রিয়াঙ্কাও কাজ করছেন। স্বাস্থ্যবিধি মেনেই বার্লিনে শুটিং-এ অংশ নিচ্ছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ‘ম্যাট্রিক্স ৪’র প্রধান চরিত্রে কাজ করতে যাচ্ছেন। প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন ক্যারি-অ্যান মোস, দ্বিতীয় ইয়াহিয়া আবদুল-মাটেন এবং নীল প্যাট্রিক হ্যারিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button