
সুশান্তের মৃত্যুর পর থেকেই করণ জোহরদের উপর রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নেট জনতার একাংশ। এবার সেই প্রভাব পড়ল কফি উইথ করণ নামে জনপ্রিয় একটি টক শোয়ের ওপরও।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ এবার কফি উইফ করণ-এর সম্প্রচার ভারতে বন্ধ করে দিতে চাইছে। ভারতবর্ষে সংশ্লিষ্ট সংস্থার কোনও চ্যানেলেই যাতে আর কফি উইফ করণ-এর সম্প্রচার না হয়, সে ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে।
কফি উইথ করণ-এ বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে। করণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনও বিতর্কে জড়িয়েছেন কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া কখনও আবার আলিয়া ভাট, করিনা কাপুর কান, দীপিকা পাডুকন, সোনম কাপুররা। ফলে এই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
এর আগে, বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পর বলিউড ইন্ডাষ্ট্রির নামি-দামি লোকদের উপর আঙুল উঠছে। এদের মধ্যে করণ জোহর, যশরাজ ফিল্মস, সালমান খান এবং মহেশ ভাটদের নাম। সুশান্তের মৃত্যুর পর মামি ফিল্ম ফেস্টভ্যালের বোর্ড থেকে ইস্তফা দেন করণ জোহর।



