Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

শাকিব খানের কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

দেশের এক নম্বর নায়ক শাকিব খানের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে কপিরাইট ইস্যুতে অভিযোগ দায়ের করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান। অভিযোগটি দায়ের করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারার সূত্র ধরে। ২৮ জুন দুপুরে এই অভিযোগ করা হয়।

জানা যয়,  ২০১৯ সালে মুক্তি পাওয়া শাকিব খানের ‘পাসওয়ার্ড’ সিনেমায় দিলরুবা খানের ‘পাগল মন’ গানের অংশ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়। গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন এই অভিযোগ দায়ের করেন।

ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছেন, ‘চিত্রনায়ক শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমায় গানটির পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন, যা কপিরাইট করা ছিল। তিনি গানটি সিনেমায় ব্যবহার করে কপিরাইট আইন ভঙ্গ করেছেন।

এজন্য গেল ফেব্রুয়ারিতে তার কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেওয়া হয়। এরমধ্যে কয়েকবার শাকিব খানের সঙ্গে বৈঠক হলেও ফলাফল পাওয়া যায়নি। অবশেষে বাধ্য হয়েই এই অভিযোগ দায়ের করেছি।’

শুধু শাকিব খান নয়, একই অভিযোগ দায়ের করা হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির বিরুদ্ধেও। কারণ হিসেবে ওলোরা আফরিন জানান, গানটির ডিজিটাল বিপণন করেছে প্রতিষ্ঠানটি। সূত্র: বাংলা ট্রিবিউন

সংশ্লিষ্ট খবর

Back to top button