Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

সুশান্তের নামে ফাউন্ডেশন, শৈশবের বাড়ি জাদুঘর

সদ্য প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের প্রতি সম্মান জানিয়ে তার পরিবার একটি ফাউন্ডেশন গড়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা এর নাম রেখেছে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’ (এসএসআরএফ)। চলচ্চিত্র, খেলাধুলা ও বিজ্ঞানে উচ্চাকাঙ্ক্ষী তরুণ প্রতিভাবানদের সহায়তা করাই হবে ফাউন্ডেশনের লক্ষ্য।

এক বিবৃতিতে পরিকল্পনার কথা জানিয়েছে সুশান্তের পরিবার। এতে আরও উল্লেখ রয়েছে, বিহারের পাটনায় রাজিবনগরে তার শৈশবের বাড়ি রূপান্তর করা হবে স্মৃতি সংগ্রহশালায়। এখানে থাকবে প্রয়াত এই অভিনেতার টেলিস্কোপ ও প্রিয় গ্রন্থ। কবিতাপ্রেমী ছিলেন তিনি। জ্যোতির্বিদ্যা চর্চা করতেন। ভালো লাগতো গিটার বাজাতে। ঘরে ফ্লাইট-সিমুলেটরও আছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এসব ব্যক্তিগত জিনিসপত্র রাখা হবে সংগ্রহশালায়।

বিবৃতিতে পরিবার শুরুতেই বলেছে, ‘সুশান্তের জগত ছিল আমাদের কাছে সুন্দর বাগানের মতো।’ এরপর ৩৪ বছরে চলে যাওয়া ছেলেটির গুণের কথা তুলে ধরেছেন তারা— ‘সে ছিল মুক্তমনা, গল্পপ্রেমী ও অসাধারণ বুদ্ধিমান। সবকিছু নিয়ে তার কৌতূহল ছিল। বাঁধভাঙা স্বপ্ন দেখতো সে এবং সিংহ হৃদয় নিয়ে সেগুলো অর্জন করতে চেয়েছে। সবার সঙ্গে হাসিমুখে থাকতো। ও ছিল পরিবারের গর্ব ও অনুপ্রেরণা। টেলিস্কোপ ছিল তাঁর সবচেয়ে দামি জিনিস, এর মাধ্যমে রাতে তারা দেখতো।’

পরিবারের সদস্যরা এখনও বিশ্বাস করতে পারেন না, সুশান্তের শিশুসুলভ হাসির শব্দ আর শোনা যাবে না এবং তাঁর জ্বলজ্বলে চোখ আর তাকাবে না। বিজ্ঞান নিয়ে তাঁর গালভরা কথা তাদের শোনা হবে না আর। সবার মতো পরিবার জানে, তাঁর শূন্যতা কখনই পূরণ হওয়ার নয়।

এছাড়া, সুশান্তের স্মৃতি অমর করে রাখতে তার ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুক পেজ চালু রাখবে পরিবার। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৫০ লাখ ছাড়িয়েছে। তার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে ‘রিমেম্বার’ শব্দটি। তার চিন্তাভাবনা, দীক্ষা ও স্বপ্ন নিয়ে একটি ওয়েবসাইট চালু করেছে ব্যবস্থাপনা টিম। তথ্যসূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button