Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

অনুরূপ আইচের সুরে একসঙ্গে মুহিন-অবন্তী

সুরকার ও প্রযোজক অনুরূপ আইচের নির্দেশনায় সম্প্রতি গান রেকর্ডিং করলেন দেশের অন্যতম দুই তরুণ কণ্ঠশিল্পী মুহিন খান ও অবন্তী সিঁথি। এটাই তাদের একসঙ্গে প্রথম গান।

‘তুমি কাছে এসে’ শিরোনামের এই রোমান্টিক দ্বৈত গানটি লিখেছেন রাজুব ভৌমিক আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। জুলাইয়ের শেষদিকে গানটি প্রকাশ পাবে আইচ সং-এর ব্যানারে।

অবন্তী সিঁথি বলেন, ‘মুহিন আমার প্রিয় শিল্পীদের একজন। তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দেয়ায় অনুরূপ আইচ দাদাকে অনেক ধন্যবাদ জানাই।’

অন্যদিকে, মুহিন বলেন, ‘এটা আমাদের প্রথম দ্বৈত গান। ভালো একটা কাজ হয়েছে। লেখা, সুর ও সংগীত পরিচালনায় সুন্দর সমন্বয় হয়েছে। আমারও চেষ্টা করেছি, মনের মাধুরী মিশিয়ে গাইতে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button