Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে সুশান্ত’র ময়নাতদন্তে

রোববার দিনগত রাতে সুশান্তের ময়নাতদন্ত শেষে প্রাথমিক রিপোর্টেও আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস দেওয়ার ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে সুশান্ত’র মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশ জানিয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। তার শরীরে মাদক কিংবা বিষ পাওয়া যায়নি। ছিল না অন্য কোনো আঘাতের চিহ্ন। তাছাড়া তার ঘরে অস্বাভাবিক কোনো আলামতও দেখা যায়নি। তবুও বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে সুশান্ত আত্মহত্যার করেনি বলে দাবি করেন তার মামা আর সি সিং। তিনি এ নিয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তের দাবি তুলেছেন। তবে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সুশান্তের সঙ্গে থাকতেন তিনজন, একজন ক্রিয়েটিভ ম্যানেজার, ম্যানেজার ও বাড়ির বাবুর্চি৷

অন্যদিকে, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তব্ধ পুরো বলিউড। এই তারকার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার, সহকর্মী ও ভক্তরা। সোমবার (১৫ জুন) মুম্বাইতে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হাওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্ত’র বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button