Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান

পেপসির জন্য বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড ভাইজান সালমান খান। কোমল পানীয় সংস্থাটি সালমানের সংযুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

গেল ১১ জুন রাতে ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সালমানকে বলতে শোনা যায়, ‘প্রতি চুমুকে সোয়্যাগ।’

এ বিষয়ে সালমান খান বলেন, ‘বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। এটা একটা নতুন অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকেই আমি বাংলাদেশের মানুষের কাছে দারুণ ভালোবাসা পেয়ে এসেছি। এবার তাদের সামনে তাদের ভাষায় হাজির হওয়ার সুযোগটা দারুণ মনে হচ্ছে।’

এদিকে পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে ‘সোয়্যাগ’ শব্দটিকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button