
দীর্ঘদিন শুটিং বন্ধ থাকায় শিল্পী ও কলাকুশলীরাও বিপাকে। এবার সেই প্রভাব শীর্ষ নায়ক শাকিব খানের উপরেও পড়েছে। কোভিড ১৯ এর কারণে এক ধাক্কায় ৬০ থেকে ১৫ লাখে নেমে এসছে শাকিব খানের পারিশ্রমিক।
যদিও ঢাকাই ছবিতে নায়ক-নায়িকারা কত পারিশ্রমিক নেন কেউই প্রকাশ করতে চান না। বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী জানা যায়, শাকিব নাকি তার অভিনীত শেষ দিকের ছবিগুলোতে ৬০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। তবে একথা শাকিব নিজে মুখে কোনোদিন বলেননি।
জানা গেছে, শাপলা মিডিয়ার ছবিতে কাজের জন্য শাকিব নাকি প্রতি ছবিতে ১৫ থেকে ২০ লাখ টাকাতে কাজ করতে রাজি হয়েছেন। তার একাধিক ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য হয়তো এত কম পারিশ্রমিকে শাকিব খান অভিনয় করতেও রাজি হতে পারেন।
আবার প্রশ্ন উঠেছে এক যুগের বেশি এককভাবে শীর্ষ নায়কের স্থান দখল করে রাখা শাকিব কি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত? সুপারস্টারের রাজত্ব হারানোর শঙ্কা দেখা দিয়েছে কি ! সূত্র: আমাদের সময়.কম



